মোবাইলে বাংলা সংবাদপত্র পড়ুন
- Details
- Category: কম্পিউটার
- Published on Sunday, 01 April 2012 22:33
- Written by Mashuk Raihan
- Hits: 1013
কম্পিউটারের মত আপনার মোবাইলেও বাংলা নিউজপেপারসহ সকল বাংলা সাইট দেখা ও পড়া সম্ভব। এর জন্য আপনার মোবাইলটি জাভা অথবা সিমবিয়ান সাপোর্টেড হতে হবে।
যদি আপনার মোবাইল জাভা অথবা সিমবিয়ান সাপোর্টেড হয় তাহলে ‘অপেরা মিনি’ ব্রাউজারটি ইন্সটল করে নিন। অপেরা মিনি ওয়েব ব্রাউজার দিয়ে আপনি কম্পিউটারের ন্যায় সকল ওয়েব সাইট ব্রাউজ করতে পারবেন। কিন্তু সমস্যা হবে বাংলা সাইটগুলো দেখতে। বাংলা সাইটগুলো দেখতে নিচের লেখাগুলো ফলো করুন-
১. অপেরামিনি চালু করে Address বার এ www. কেটে দিয়ে opera:config লিখে পাওয়ার ইউজার সেটিংস এ ঢুকুন।
২. এখানে একেবারে নিচে দেখুন “Use bitmap fonts for complex scripts” লেখা আছে। এখানে “Yes” সিলেক্ট করে নিচে Save করে বের হয়ে আসুন।
হ্যা। আমাদের বাংলা দেখার জন্য ব্রাউজার সেটিং সম্পন্ন।
এখন Address বার-এ www.rababcafe.com লিখে দেখুন আপনার মোবাইলে কি সুন্দর বাংলা দেখা যাচ্ছে। এরপর থেকে আপনি যেকোন বাংলা সাইট আপনার মোবাইলে সহজেই দেখতে পারবেন।








