জেনে নিন আপনি কি বারে জন্মগ্রহণ করেছেন
- Details
- Category: আর্টিকেল
- Published on Saturday, 31 March 2012 12:10
- Written by Super User
- Hits: 1678
কখনো আপনার জন্মের সময়টা নিয়ে ভেবেছেন? কিংবা আপনি কি জানেন আপনার জন্ম সপ্তাহের কোন বারে হয়েছিল? আপনি নিচের টিপসটি ব্যবহার করে খুব সহজেই কি বারে জন্মগ্রহণ করেছেন তা জানতে পারবেন। তবে এই টিপসটি শুধুমাত্র যাদের জন্ম ১৯০০ সালের পর,তাদের জন্য প্রযোজ্য।
পরবর্তীতে আপনারা যদি প্রয়োজন মনে করেন এবং আমাদরে জানান তাহলে যে কোন সময়ের জন্য জন্ম বার বের করার টিপসও দেয়া হবে। আপনি কি বারে জন্মগ্রহণ করেছেন, দেখতে নিচের লেখাগুলো ফলো করুন-
আপনার জন্ম তারিখ যদি ৩০ সেপ্টেম্বর ১৯৮১ হয়, তাহলে-
১. আপনার জন্ম সালের শেষ ২টি সংখ্যা লিখুন। এখানে- ৮১
২. আপনার জন্ম সালকে ৪ দ্বারা ভাগ করুন। অবশিষ্ট যাই থাকুকনা কেন আপনি শুধূমাত্র ভাগফলটি নিন। এখানে- ২০
৩. নিচের TABLE OF MONTHS হতে আপনার জন্ম মাসের সংখ্যাটি নিন।– এখানে সেপ্টেম্বরের জন্য- ৬
৪. আপনার জন্মতারিখটি লিখুন। এখানে- ৩০
৫. এখন উপরের ৪টি স্টেপে প্রাপ্ত ফলাফলগুলি যোগ করুন। (৮১+২০+৬+৩০)=১৩৭
৬. উপরে প্রাপ্ত যোগফল কে ৭ দ্বারা ভাগ করে ভাগশেষ লিখুন। এখানে-৪
৭. TABLE OF DAYS হতে দেখে নিন ৬ নং স্টেপে প্রাপ্ত ফলাফলের কোন বার আছে। এখানে আমরা পয়েছি ৪। আর ৪ নং সংখ্যার সাথে সম্পৃক্ত বারটি হলো বুধবার।
সুতরাং আপনার জন্ম তারিখ যদি ৩০ সেপ্টেম্বর ১৯৮১ হয়, তাহলে- আপনার জন্ম হয়েছে বুধ বারে।
|
TABLE OF MONTHS |
|
|
January |
1 (0 in leap yr) |
|
February |
4 (3 in leap yr) |
|
March |
4 |
|
April |
0 |
|
May |
2 |
|
June |
5 |
|
July |
0 |
|
August |
3 |
|
September |
6 |
|
October |
1 |
|
November |
4 |
|
December |
6 |
|
TABLE OF MONTHS |
|
|
Sunday |
1 |
|
Monday |
2 |
|
Tuesday |
3 |
|
Wednesday |
4 |
|
Thursday |
5 |
|
Friday |
6 |
|
Saturday |
0 |








